Sanatandharma
Pages
https://a-ads.com/
ব্রেকিং নিউজ
Tuesday, February 11, 2020
কৃষ্ঞ পূজার নিয়মাবলী
আজ আমরা জানব কী ভাবে কৃষ্ঞ পূজা করা যায় ।আপনি খুব সাধারণ ভাবে কৃষ্ণ ভগবানের পূজা করতে পারেন। প্রথমেই সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণ ভগবানের জন্মদিন আনন্দ উৎসবের সাথে পালন করা হয়।
এটি ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টম দিনে পালিত হয়। এবার ২৮ আগস্ট বুধবার জন্মাষ্টমী । কৃষ্ণ ভগবানের পূজা করার সহজ উপায় হচ্ছে গীতা পাঠ করা। এইদিনে অনেকেই উপবাস থাকেন। কিন্তু ভগবান কৃষ্ণের জন্য কেও কেও বিশেষ নিয়মে পুজার্চ্চনা করতে আগ্রহী থাকেন।এই পূজা মন কে শান্তি দেয় এবং নিজের মধ্যে আত্মনিয়োগ করতে সাহায্য করে। খুব সাধারণ ভাবে যে কেও নিচের নিয়ম মেনে কৃষ্ণ
ভগবানের পূজা করতে পারেনঃ
১) প্রথমে একটি শান্ত ও কোলাহল মুক্ত স্থান নির্ধারন করতে হবে।
২) জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করতে হবে।
৩) ভগবান কৃষ্ণের একটি ছবি/মূর্তির সাথে গণেশ মূর্তিও স্থাপন করতে হবে।
৪) পাশে প্রদীপ রাখতে হবে এবং একটি পাত্রে মিষ্টি/ ফল সাজাতে হবে।
৫) প্রথমে শ্রী গণেশের প্রার্থনা করতে হবে । (ওম শ্রী গণেশায় নমহা)
৬) এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত হয়।
৭) এখন প্রদীপ জ্বালাতে হবে।
৮) ভগবান কৃষ্ণের প্রার্থনা করতে হবে।(‘ওম নমঃ ভাগবতে বাসুদেবায়’)
৯) এরপর ফুল অর্পন করতে হবে। তুলসি পাতা হলে খুব ভাল হয়। ধুপ/আগরবাতি জ্বালাতে হবে। ফুল অর্পন করার সময় ঘন্টা বাজান যেতে পারে।
১০) ‘ওম নমঃ ভাগবতে বাসুদেবায়’ উচ্চারন করে যেতে হবে।
১১) এরপর ফল/ মিষ্টি অর্পন করতে হবে। প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে।
কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারন করা যেতে পারে। এরপর ফল/মিষ্টি প্রসাদ হিসাবে সবাইকে দিতে হবে। পূজা শেষে ভগবত গীতা পাঠ করতে হবে।
ভগবান কৃষ্ণ, ধর্মীয় আচার পদ্ধতির চেয়ে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রতিটা মানুষের মধ্যে ভগবান আছেন এই বিচার করে আমাদের কাজ করতে হবে, এটাই কৃষ্ণ ভগবানের প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা।
Labels:
আন্তর্জাতিক,
ঊপনিষদ,
জাতীয়,
ডাউনলোড,
পুরাণ-ইতিহাস,
বেদ পাঠ,
শিক্ষা
Subscribe to:
Post Comments (Atom)
বাণী চিরন্তণী Motivational quotes
Popular Posts
-
পেঁপে পাতার রস একাধিক গবেষণায় দেখা গেছে, পেঁপের ভেতরে উপস্থিত একাধিক উপকারি উপাদান পেটের রোগের প্রকোপ কমানোর পাশাপাশি ওজন কমাতে, ত্বককে স...
-
প্রাণ সখী রে ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে।। বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে .. আমার মাথার বেণী বদল (/খুইলা) দেবো তারে আইনা দে, প্রাণ স...
-
ঘুরতে গেলে হোটেলে তো থেকেছেন নিশ্চয়ই। সব হোটেলের বিছানার চাদর এবং বালিশের কভা’র সাদা! কখনো খেয়াল করেছেন? মনে হতেই পারে হোটেলের বিছানার চাদ...
-
আমার গানের মালা আমি করবো কারে দান মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান । চোখে মলীন কাজল লেখা কন্ঠে কাঁদে কুহু কেকা কপোলে যার অশ্রু রেখা একা যা...
-
রুমুঝুম রুমুঝুম নূপুর বাজে আসিল রে প্রিয় আসিল রে।। কদম্ব কলি শিহরে আবেশে বেণীর তৃষ্ণা জাগে এলোকেশে হৃদি ব্রজধাম রদ তরঙ্গে প্রেম আনন্দে ভাস...
-
Ratha Yatra or Ratha Jatra or Chariot Festival is a Hindu festival associated with Lord Jagannath held at Puri in the...
-
বেল শীতের শেষ ও গরমের শুরু এই সময় আবহাওয়ার পরিবর্তন খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে শরীরে। তার জেরে ছোট থেকে বড় প্রায় সকলেই নাজেহাল হন। এই সময়ট...
-
বেদ-তত্ত্ব যে অতি জটিল, বেদের স্বরূপ বুঝতে গেলে যে তদ্বিষয়ক অনেক আলোচনার আবশ্যক হয়, উপরে-উক্ত ষড়ঙ্গ আদির প্রসঙ্গ অনুধাবন করলে তা হৃদগম্য ...
-
আমার হাতে কালি মুখে কালি আমার হাতে কালি মুখে কালি | কাজী নজরুল ইসলাম | Amar Hate kali Mukhe kali | Nazrul শ্যামা সংগীত আমার ...
-
জ্যোতিষবিদ্যায় সমুদ্রশাস্ত্র এমন একটি বিদ যা থেকে খোঁজ পাওয়া যায় বহু অজানা বিষয়ের। মুলত কোন মানুষের দেহের গঠন দেখে জানতে পারা যায় তার চরিত্র...
Hindu international Consciousness
ad
Featured Post
পবিত্র বেদ পাঠ,পবিত্র বেদ পাঠ বিভাগ – ॐ সনাতন ধর্মতত্ত্ব পবিত্র বেদের উৎপত্তি ও ইতিহাস
বেদ মাতার ইচ্ছায় বাংলা ভাষায় ঋগ্বেদের মূলমন্ত্র অর্থ ও টীকাসহ প্রকাশের চেষ্টা করা হয়েছে। ধীরে ধীরে এর কলেবর বৃদ্ধি করার চেষ্টা চলতে থাক...

No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.