ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
b
আলো নয়ন ধোওয়া আমার আলো হৃদয় হরা ।
নাচে আলো নাচে ও ভাই, আমার প্রাণের কাছে –
বাজে আলো বাজে ও ভাই, হৃদয়বীণার মাঝে
জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা ।
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি
আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী ।
মেঘে মেঘে সোনা, ও ভাই যায়না মানিক গোনা –
পাতায় পাতায় হাসি ও ভাই, পুলক রাশি রাশি ।
সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা।
দোলে পিয়ালতরুর কোলে,
ওই মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে,
ওই মালতীলতা দোলে।
পুব-হাওয়াতে.. মালতীলতা দোলে
মোর হৃদয়ে লাগে দোলা
ফিরি আপনভোলা,
মোর হৃদয়ে লাগে দোলা
ফিরি আপনভোলা।
মোর ভাবনা কোথায় হারা
মেঘের মতন যায় চলে,
ওই মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে,
ওই মালতীলতা দোলে।।
জানি নে কোথায় জাগো
ওগো বন্ধু পরবাসী,
কোন্ নিভৃত বাতায়নে।
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন্ বিরহিণীর বাণী
তোমারে কী যায় ব'লে।
ওই মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে,
ওই মালতীলতা দোলে,
পুব-হাওয়াতে.. মালতীলতা দোলে
দোলে পিয়ালতরুর কোলে,
ওই মালতীলতা দোলে।।
যখন তোর ওই গাঁয়ের ঘরে
ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে।
হংস মিথুন ভেসে বেড়ায়
শাপলা ফোটা তলতলে ওই পুকুরে।
নয়ন পাখি দিশা হারায়
প্রজাপতির পাখায় হারায়
তাদের কথা মনে ধরে না।।
যখন তোর ওই আকাশ নীলে
পাল তুলে যায়, সাত সাগরের পশরা।
নদীর বুকে হাতছানি দেয়,
লক্ষ ছেলে, মানিক-জ্বালা ইশারা।
হায় রে আমার বুকের মাঝে,
হাজার তারের বীণা বাজে
অবাক চোখে, পলক পড়ে না।।
গরিবের নিঃস্বের ফকিরের
আমার দেশ সব মানুষের, সব মানুষের।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারের,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারের।
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান,
দেশমাতা এক সকলের
লাঙ্গলের সাথে আজ চাকা ঘুরে এক তালে,
এক হয়ে মিশে গেছি আমরা সে যে কোন প্রাণে।
মসজিদ মন্দির গীর্জার আহ্বানে।
বাণী শুনি একই সুরে।
চাষাদের মজুরের ফকিরের
ফকিরের নিঃস্বের গরিবের
আমার দেশ সব মানুষের, সব মানুষের।
বড়দের ছোটদের সকলের
ছোটদের বড়দের সকলের
আমার এদেশ সব মানুষের, সব মানুষের।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
গাছে শিউলি ফুটেছেবাদ্যি বেজেছে।
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ও মাগো মা দাও না পরিয়ে
নতুন জামা ফ্রক দাওনা পরিয়ে।
ও মাগো মা দাও না পরিয়ে
নতুন জামা ফ্রক দাওনা পরিয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
নতুন নতুন গয়না যা দিয়েছ গড়িয়ে।
আজ সবার সাথে আনন্দেতে যাই না বেরিয়ে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে?
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
কাঁদছ কেন আজ ময়না-পাড়ার মেয়ে?
নতুন জামা ফ্রক পাওনি বুঝি চেয়ে?
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আমার কাছে যা আছে সব তোমায় দেব দিয়ে।
আজ হাসি-খুশি মিথ্যে হবে তোমাকে বাদ দিয়ে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
ঢ্যাম্ কুড়কুড়, ঢ্যাম্ কুড়াকুড়
বাদ্যি বেজেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
গাছে শিউলি ফুটেছে
কালো ভোমরা জুটেছে।
আজ পাল্লা দিয়ে আকাশে
মেঘেরা ছুটেছে।
ও-ও -ও আয় রে ছুটে আয়
পুজোর গন্ধ এসেছে।
পুজোর গন্ধ এসেছে।<script type="text/javascript">
atOptions = {
'key' : '60c5f5a2c9b46ac1d73ce3a901a3c715',
'format' : 'iframe',
'height' : 90,
'width' : 728,
'params' : {}
};
document.write('<scr' + 'ipt type="text/javascript" src="//www.topcreativeformat.com/60c5f5a2c9b46ac1d73ce3a901a3c715/invoke.js"></scr' + 'ipt>');
</script>
পুজোর গন্ধ এসেছে।
পুজোর গন্ধ এসেছে।
<script type='text/javascript' src='//pl22443900.profitablegatecpm.com/91/3a/04/913a04ff2893e9e44a23e683755a21fc.js'></script>
Hindu international Consciousness
বেদ মাতার ইচ্ছায় বাংলা ভাষায় ঋগ্বেদের মূলমন্ত্র অর্থ ও টীকাসহ প্রকাশের চেষ্টা করা হয়েছে। ধীরে ধীরে এর কলেবর বৃদ্ধি করার চেষ্টা চলতে থাক...